সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় মাগুরায় বিক্ষোভ মিছিল | চ্যানেল খুলনা

বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় মাগুরায় বিক্ষোভ মিছিল

হযরত মুহাম্মাদ (সা:) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছে তাওহিদী জনতা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পরে মাগুরা পারনান্দুয়ালি বেপারী পাড়া জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ভায়নামোড় স্বাধীনতা স্মৃতি স্তম্ভে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান নবী প্রেমী তাওহীদি জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সময় ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান, এবং অনতিবিলম্বে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান, এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো মাগুরা শহর।

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব শ্রেষ্ঠ নবী মুসলমানদের কলিজার টুকরা হযরত মুহাম্মাদ (সা:) কে নিয়ে কটুক্তি করলে এই পৃথিবীর বুকে তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই। সেই সাথে ভারতের সকল পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।

এই সময় বক্তারা ভারতের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, বারবার মুসলমানদের ঈমানের পরীক্ষা নিবেন না, দোষীদের দ্রুত বিচার করুন তা না হলে, মুসলমানেরা রাসূল প্রেমীরা নিজেরাই এর বিচার করবে ইনশাআল্লাহ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।