সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান তারকা ফুটবলার | চ্যানেল খুলনা

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান তারকা ফুটবলার

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের আসর থেকে ছিটকে গেলেন জার্মানির তারকা ফুটবলার সার্জে গ্যানাব্রি। ডান পায়ের ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে ৩০ বছর বয়সী এই ফুটবলারকে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন গ্যানাব্রি নিজেই।  গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারা ফাইনালে বায়ার্ন মিউনিখের শুরুর একাদশে ছিলেন গ্যানাব্রি। তবে ম্যাচের ৬১তম মিনিটে চোট অনুভব করলে তার তার পরিবর্তে জামাল মুসিয়ালাকে নামানো হয়। এরপর শনিবার বুন্দেসলিগৈায় স্টুটগার্টের বিপক্ষে বায়ার্নের শিরোপা জয়ের দিনেও তিনি দলের সাথে অনুশীলনে অংশ নিয়েছিলেন। কিন্তু পরবর্তী মেডিকেল পরীক্ষায় দেখা যায়, তার চোট বেশ গুরুত্বর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে গ্যানাব্রি লেখেন, ‘জার্মানির হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্নটি আমার জন্য দুঃখজনকভাবে শেষ হয়ে গেল। এখন আমি দেশের বাকি মানুষের মতোই বাড়িতে বসে ছেলেদের (দলের সতীর্থদের) সমর্থন জোগাব।’ এদিকে বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, গ্যানাব্রিকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে কাটাতে হবে।বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। আর এই সময়ে গ্যানাব্রির মতো অভিজ্ঞ ও আক্রমণাত্মক খেলোয়াড়কে হারানো জার্মান কোচ ইউলিয়ান নাগেলসম্যানের জন্য এক বড় দুশ্চিন্তার বিষয়। আর বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করার আনন্দ গ্যানাব্রির এই চোটের খবরে বায়ার্ন শিবিরে কিছুটা ম্লান হয়ে গেছে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

২৫৭ রানে এগিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

আইসিসির মাস সেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

মিরাজের ফাইফারে পাকিস্তানকে ৩৮৬ রানে থামাল বাংলাদেশ

বিশ্বকাপ দেখাই চাকরি, বেতন ৬১ লাখ টাকা

আইপিএলে প্রেমিকাদের নিয়ে কঠোর হচ্ছে ভারতীয় বোর্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।