সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ | চ্যানেল খুলনা

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা মনোনীত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। উপনেতা হয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হয়েছেন চিফ হুইপ।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৩ মিনিটে জামায়াতের নবনির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে দুপুর ১২টা ২৭ মিনিটে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।

জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান হয়। জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের পৃথকভাবে এই দুই শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। দুপুর ১টার দিকে শপথ নেন এনসিপির নির্বাচিত প্রার্থীরা।

শপথের পর জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যরা সভায় অংশ নেন।

ওই সভা থেকেই বিরোধীদলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ মনোনীত করা হয় বলে জানান জুবায়ের।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে তৎপরতা চলছে: রিজভী

আলেমদের আগে নিজেদের আমলের সঙ্গে কথার মিল রাখার আহ্বান শফিকুর রহমানের

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।