সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিরিয়ানির বিল চাওয়ায় রেস্টুরেন্ট মালিককে মারধর, ভাংচুর | চ্যানেল খুলনা

বিরিয়ানির বিল চাওয়ায় রেস্টুরেন্ট মালিককে মারধর, ভাংচুর

ময়মনসিংহের গৌরীপুরে বিরিয়ানির বিল চাওয়ায় রেস্টুরেন্ট মালিক রফিকুল ইসলাম রফিককে মারধর করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার পৌরসভার বালুয়াপাড়া বাজার সড়কের সাবান আলী মার্কেটে ফ্রেন্ডস রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে এ ঘটনা ঘটে। এ সময় রেস্টুরেন্টে ভাংচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।

রফিকুল ইসলাম জানান, দুপুরে পৌর শহরের কলাবাগান এলাকার আহাদ খান রেস্টুরেন্টে এক মেয়েকে নিয়ে আসেন। বিরিয়ানির ১৩৫ টাকা বিল হয়। যাওয়ার সময় বিল চাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেন। আহাদ বলে টাকা নাই, বাকি! ইচ্ছা করলে এখনই রেস্টুরেন্ট বন্ধ করে দিব।

বাকবিতণ্ডার একপর্যায়ে মাত্র ৮-১০ মিনিটের মধ্যেই রড, লাঠিসোটাসহ ১০-১২ জন এসে অতর্কিতভাবে হামলা ও লুটপাট চালায়। দোকানের সুসজ্জিত ফুলের টবও তাদের আক্রমণ থেকে রক্ষা পায়নি। ভাংচুর করা হয়েছে আসবাবপত্র। হামলাকারীরা একপর্যায়ে দোকানিকে ধরে নিয়ে রাস্তায় প্রকাশ্যে পেটায়।

রেস্টুরেন্টের মালিক রফিকুল ইসলামকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে গৌরীপুর থানার এসআই মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও মামলার অভিযোগ পাওয়া যায়নি, জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।