সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিকেল ৫টায় দেশে ফিরছে টাইগারবাহিনী | চ্যানেল খুলনা

বিকেল ৫টায় দেশে ফিরছে টাইগারবাহিনী

ব্যর্থতায় মোড়ানো এক বিশ্বকাপ শেষে আজ ঢাকায় ফিরছেন ক্রিকেটাররা। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, আর তাসকিন আহমেদ ছুটি কাটিয়ে ফিরবেন ১১ নভেম্বর।
তবে টাইগাররা সবাই একসাথে ফিরছেন না। দুই ভাগে ভাগ হয়ে আসছেন ক্রিকেটাররা। বিকেল ৫টা আর রাত ১১টায় দুটি আলাদা ফ্লাইটে দুবাই থেকে ঢাকা ফিরবেন নাসুম-শরিফুলরা। ইনজুরিতে ছিটকে যাওয়া সাকিব আছেন যুক্তরাষ্ট্রে।

সবার আগে ঢাকায় ফিরেছেন চোটাক্রান্ত সাইফউদ্দিন। বিশ্বকাপ শেষেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ বাকি কোচিং স্টাফরা ফিরছেন নিজ নিজ দেশে।
প্রসঙ্গত, মূলপর্বে কোন ম্যাচ না জিতলেও একেবারে খালি হাতে ফিরতে হচ্ছে না বাংলাদেশকে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বাছাইপর্বে জেতা প্রত্যেকটি দল পাবে ৪০ হাজার ডলার করে। সেই হিসেবে দুই ম্যাচ জেতায় ৮০ হাজার ডলার পাবে বাংলাদেশ। আর সুপার টুয়েলভে খেলার জন্য ৭০ হাজার ইউএস ডলার, অর্থাৎ মোট ১ লক্ষ ৫০ হাজার ইউএস ডলার পাচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ২৮ লক্ষ টাকা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।