সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাশ ডিস্ট্রিবিউটরকে ৩ লাখ টাকাসহ অপহরণ | চ্যানেল খুলনা

বিকাশ ডিস্ট্রিবিউটরকে ৩ লাখ টাকাসহ অপহরণ

মোটরসাইকেলযোগে মোহনপুর যাওয়ার পথে গতি রোধ করে মাইক্রোযোগে তিন লাখ টাকাসহ অপহরণ করা হয়েছে বিকাশের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার জান্নাত (২৫) কে। রবিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। জান্নাত সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, বিকাশের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার জান্নাত বেলা ১১টার দিকে ৩ লাখ টাকা নিয়ে তার এজেন্টদের ডিস্ট্রিবিউশন করার জন্য মোটরসাইকেল করে উপজেলার মোহনপুর যাচ্ছিল। অপহরণকারীরা কয়ড়া বাজারের পাশে সড়ক সেতুর নিকটে জান্নাতের মোটরসাইকেলের গতি রোধ করে ৩ লাখ টাকাসহ তাকে মাইক্রোযোগে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মোটরসাইকেল উদ্ধার করে। বেলা ৩টার দিকে পার্শ্ববর্তী পাবনা জেলার আটঘরিয়া থানার পারকোদালিয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ফাঁকা জায়গা থেকে রশি দিয়ে হাত পা বাঁধা অবস্থায় জান্নাতকে এলাকাবাসী উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করে।

উল্লাপাড়া থানার এসআই হাফিজুর রহমান জানান, এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।