সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএনপি রাজনৈতিক দল হতে পারে না: তথ্য প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

বিএনপি রাজনৈতিক দল হতে পারে না: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশে সামরিক শাসনের অধীনে বিএনপি গড়ে তুলেছিলেন জিয়াউর রহমান। যে দলের জন্ম হয় ক্যান্টনমেন্টের অস্ত্র-শস্ত্রের সঙ্গে, যাদের রাজনীতি মানুষ পোড়ানোর, তাদের দল রাজনৈতিক দল হতে পারে না।

তাদের সামরিক দল বলাই বেশি শ্রেয় বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
সোমবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘মহান বিজয় দিবস ২০২০ ও চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নামে বিশৃঙ্খলা, অপরাজনীতি, নৈরাজ্য করার কোনো সুযোগ নেই। ধর্মের নামে অপরাজনীতি করা দলগুলোতে বিভ্রান্ত না হয়ে তাদের নির্মূল করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত অপকর্মের নীল নকশা তৈরি করছে। সাম্প্রদায়িকতা ছড়িয়ে ভাস্কর্য ভাঙছে। আওয়ামী লীগ সরকার অতীতেও অপরাজনীতি থেকে দেশকে রক্ষায় বদ্ধপরিকর ছিল এবং এখনও বদ্ধপরিকর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু একাডেমির সভাপতি মোহাম্মদ নাজমুল হক। এসময় সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

রাজনীতি আরও সংবাদ

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপির

যে এলাকায় মন্ত্রী নেই, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না : গোলাম পরওয়ারের

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।