সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএনপি নেতা বকুলের উদ্যোগে তৃতীয় দিনের মতো ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত | চ্যানেল খুলনা

বিএনপি নেতা বকুলের উদ্যোগে তৃতীয় দিনের মতো ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত

‘শীতার্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসুন’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জননেতা জনাব তারেক রহমানের এই আহবানে সাড়া দিয়ে খুলনার দুস্থ, অসহায়, বাস্তুহারা ও ছিন্নমূল মানুষের মাঝে তৃতীয় দিনের ন্যায় শীতবস্ত্র বিতরণ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

শনিবার বিকাল ৪টায় খুলনা মহানগরীর অন্তর্গত খালিশপুর থানার ১৪নং ওয়ার্ডের সরকারি কাজী আব্দুল বারী বিদ্যালয় প্রাঙ্গনে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও তরুণ উদীয়মান বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় এবং ১৪নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে ধারাবাহিকভাবে তৃতীয় দিনের মতো সমগ্র ওয়ার্ডের দুস্থ, অসহায়, ছিন্নমূল ও বাস্তুহারা পরিবারের মাঝে দেড় শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি ও খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাড. ফজলে হালিম লিটন।

১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহর মীরের সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি নেতাঃ স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, আবুল কালাম জিয়া, শেখ সাদী, শেখ হেমায়েত হোসেন, শেখ আবুল কালাম, মিসেস মনি, রফিকুল ইসলাম রফিক, শেখ ইকরাম হোসেন, আমিনুল ইসলাম বাবু, শেখ কামরুল ইসলাম, শেখ মিজানুর রহমান, পারভেজ, সোহেল, হাসান, শেখ আমজাদ হোসেন, বাবলু, তৈয়ব অালী প্রমুখ।

যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ সাইফুল ইসলাম সান্টু, মাহমুদ হাসান শান্ত, শেখ নুরুল ইসলাম নুরু, আব্দুল হাই কালু, বাপ্পি প্রমুখ।

সেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ সিরাজুল ইসলাম, আলাউদ্দিন তালুকদার, রফিকুল ইসলাম বাবু প্রমুখ।

ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ সত্যানন্দ দত্ত, মল্লিক জাহিদুল ইসলাম, কাজী সালমান মেহেদী, গোলাম রাব্বী, সিরাজ হোসেন মানিক, অমিত মল্লিক, সিফাত, জিয়া, মমিন, অপূর্ব প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।