সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএনপি ক্ষমতায় গেলে নির্বাচন কমিশনের বিচার করবে | চ্যানেল খুলনা

বিএনপি ক্ষমতায় গেলে নির্বাচন কমিশনের বিচার করবে

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সাহেব নগরীর একটি কমিউনিটি হলে সোমবার বিকালে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং বিশেষ অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সুবর্ণজয়ন্তী কর্মসূচির সদস্যসচিব অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভাপতিত্ব করেন বিএনপির পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল।

অ্যাডভোকেট দুলু বলেন, ২০০৮ সাল থেকে দেশে যত নির্বাচন হয়েছে কোনোটিই নিরপেক্ষ হয়নি, জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিএনপি ক্ষমতায় এলে এই নির্বাচন কমিশনের বিচার করা হবে। জনগণের ভোটাধিকার রক্ষা না-হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না। তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে বিএনপি এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে।

সভায় অন্যদের মধ্যে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কিমিটির সদস্য সহিদুন্নহার কাজি হেনা। সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।