সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বায়ার্ন ছাড়ছেন হ্যান্সি ফ্লিক! | চ্যানেল খুলনা

বায়ার্ন ছাড়ছেন হ্যান্সি ফ্লিক!

বায়ার্ন মিউনিখকে এক মৌসুমে সম্ভাব্য ছয়টি শিরোপা জিতিয়েছেন গতবছরই। যে কীর্তি একমাত্র ছিল পেপ গার্দিওলার বার্সেলোনার। তারপরের বছরই ক্লাব ছাড়তে চাইছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা কোচ হ্যান্সি ফ্লিক।

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এর বিপক্ষে জিতেও অ্যাওয়ে গোলের হিসেবে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল থেকে মঙ্গলবার (১৩ এপ্রিল) বিদায় নিয়েছে ফ্লিকের বায়ার্ন। তারপরই নিজের ভবিষ্যত নিয়ে মুখ খুলেছেন ৫৬ বছর বয়সি এই কোচ।

আগামী ইউরোর পর দীর্ঘ ১৬ বছর পর জার্মানির দায়িত্ব ছাড়ছেন জোয়াকিম লো। তার এই ঘোষণার পরপরই রব ওঠে যে ফ্লিক জাতীয় দলের দায়িত্ব নিবেন। এবার নিজেই ক্লাব ছাড়ার কথা বলে সে গুঞ্জনে জোর হাওয়া দিলেন তিনি।

পিএসজির কাছে হারের হতাশা নিয়ে ফ্লিক বলেন, বায়ার্ন এর সাথে আমার চুক্তি আছে। তবে আমি নিজের ভবিষ্যত নিয়ে ভাবছি। আমার সিদ্ধান্ত যাই হোক না কেন পরিবার আমার সাথে থাকবে।

বায়ার্ন ছাড়লেও কোচিং ছাড়বেন না বলে ফ্লিক জানান, কোচিং আমার কাছে অনেক আনন্দের। এই পেশা ছাড়া অন্য কিছু আমি চিন্তাই করতে পারি না। আমি কাজটা উপভোগ করি। তবে এখানে খুব চাপও আছে।

ফ্লিক বায়ার্ন ছাড়লে নিশ্চিয়ই হতাশ হবে জার্মান জায়ান্টরা। তার অধীনে খেলা ৮০ ম্যাচে ৬৬ জয় ও সাত ড্রয়ের পাশপাশি মাত্র সাত ম্যাচ হেরেছে ডি রটেনরা।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।