সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৮ থেকে ১৯৯২ সালের ব্যাচের সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয় চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক শিক্ষার্থীরা বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে ঈদ উপহার তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক আবু হানিফ শেখ, সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক, অবসরপ্রাপ্ত শিক্ষক মুনসুর আলী, আব্দুস সাত্তার, শ্যামল কুমার দে, তপন কুমার দত্ত, অজয় চক্রবর্তী, সুশিল সাহাসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে, দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসবে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেন। যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের সেই শৈশবের ছাত্রজীবন।

সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল প্রাক্তণ শিক্ষার্থীদের। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সহপাঠিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন।

সাবেক শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি। অকেনদিন পর সহপাঠীদের পেয়ে অনেক খুশি।

শিক্ষকরা বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন রচিত হয়। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে, ক্ষতিগ্রস্ত শুঁটকি

বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ ১৮ বছরের তরুণ গ্রেপ্তার

ফকিরহাটে ৮ কেজি গাঁজাসহ ফেনীর যুবক গ্রেপ্তার

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বাগেরহাটে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের নেতাসহ আটক ২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার ঘটনায় বিষ বিক্রেতাসহ গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।