সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাসা থেকে বের হতে না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা তরুণের | চ্যানেল খুলনা

বাসা থেকে বের হতে না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা তরুণের

ব্রাহ্মণবাড়িয়ায় বাসা থেকে বের হতে না দেওয়ায় এক তরুণ তাঁর মাকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে আখাউড়া উপজেলার আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম নাসিমা বেগম। তিনি ওই এলাকার মিজান মোল্লার স্ত্রী। এ ঘটনায় তাঁর ছেলে সিয়াম মোল্লাকে (১৯) নিজেদের হেফাজতে নিয়েছে আখাউড়া থানার পুলিশ।

স্থানীয় দক্ষিণ আখাউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুসা মিয়া বলেন, ‘ভোর ৬টার দিকে খবর পাই মিজান মোল্লার স্ত্রীকে কে যেন কুপিয়ে হত্যা করেছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে হত্যাকারী সিয়াম মোল্লাকে গ্রেপ্তার করা হয়।’

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন। তিনি বলেন, ‘সিয়ামকে বাসা থেকে বের হতে দেয়নি তার মা। সেই ক্ষোভের কারণেই মাকে তরকারি কাটার বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই স্বীকার করে সে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বের করার চেষ্টা করছি।’

তবে নিহত নাসিমার মেয়ে নাদিরা বেগম বলেন, ‘আমার ভাই প্রতিবন্ধী। সে কয়েক দিন পরপর বাসা থেকে হারিয়ে যায়। হারিয়ে গেলে মা খাওয়াদাওয়া বন্ধ করে কান্নাকাটি করে ভেঙে পড়ত। এ জন্য সিয়াম বাসা থেকে যেন যেতে না পারে সব সময় মা নজরে রাখত। আমার ভাই কখনো মাকে খুন করতে পারে না। সে ভয়ে এসব কথা বলতেছে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ঘরেই বানাতেন বন্দুক! অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

দেড় বছরের শিশুকে বিক্রি করে আইফোন কেনা, বাবা আটক

পুলিশের সামনে নারীকে মারধরের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম

স্ত্রীকে হত্যার পর দুই সন্তানকে তালাবদ্ধ ঘরে রেখে পালালেন বাবা

মামলার খরচ জোগাতে ফের ইয়াবা কারবার, ‘টোয়েন্টি জসিম’ গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।