সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাট-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে শেখ হেলাল উদ্দীনের জয় | চ্যানেল খুলনা

বাগেরহাট-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে শেখ হেলাল উদ্দীনের জয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দীন বিপুল ভোটের ব্যবধানে আবারো নির্বাচিত হয়েছেন।

শেখ হেলাল উদ্দিন (নৌকা) পেয়েছেন ২,২৩৪২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী জাতীয় পার্টির মো. কামরুজ্জামান (লাঙ্গল) তিনি পেয়েছে ৫২১০ ভোট। এছাড়া বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম) এর মো. মঞ্জুর হোসেন শিকদার (নোঙ্গর) ২৭৯৬, ন্যাশনাল পিপলস পার্টির বাসুদেব গুহ (আম) ২০৬২, তৃনমূল বিএনপির মাহফুজুর রহমান (সোনালী আঁশ) ১৭৮৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস-এর আতাউর রহমান আতিকী (ডাব) ১১৭৫ ভোট পেয়েছে।

এদিকে ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে ও শান্তিপূর্নভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় অত্র উপজেলায় ৪৫টি নির্বাচনী কেন্দ্রে সকাল ৮টা থেকে বিরামহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। তবে পুরুষ ভোটারের থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, ভোটাররা উৎসবমূখর পরিবেশে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। তবে পুরুষের থেকে নারী ভোটাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বঙ্গোপসাগর থেকে অবৈধ তিন ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

‎তালায় সাংবাদিকদের উপর হামলার ও মব সন্তাসের প্রতিবাদে মানববনন্ধন অনুষ্ঠিত!

শত প্রতিকূলতা পেরিয়ে বিভাগীয় অদম্য নারী পুরষ্কারে ভূষিত চিতলমারীর রুনা গাজী

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

ফকিরহাটে ২০ টন সুপরি উদ্ধার, ৩ জনের বিরুদ্ধে মামলা

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।