সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ৩৭টি মামলা ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত | চ্যানেল খুলনা

বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ৩৭টি মামলা ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে জনসাধারণের বিরুদ্ধে ৩৭টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত সেই সাথে ৩৯জনকে ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা করে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহণে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দন্ড দেয়। মূখে মাক্স ব্যবহার না করার অভিযোগে এই সব ব্যক্তিদের জরিমানা করা হয়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাটে ৩০টি ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর রয়েছে। সরকারের জারি করা স্বাস্থ্যবিধি না মেনে কেউ পথে বেরোলে তাকে আমরা কোন ছাড় দিচ্ছিনা। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহণে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা ৩৭টি মামলা করেছে। এসময়ে তাদের কাছ থেকে ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছে। এই নিয়ে গত ৪৮ ঘন্টায় ৭২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।