সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে সুপারি বাগান থেকে দিন মজুরের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

বাগেরহাটে সুপারি বাগান থেকে দিন মজুরের মরদেহ উদ্ধার

বাগেরহাটে সুপারি বাগান থেকে কাওছার শেখ (৩৫) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৩ মার্চ) বিকেলে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের নিহতের বাড়ির পাশের একটি সুপারির বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের গলায় নিজের জামার হাতা দিয়ে লাগানো ফাঁস ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম।
নিহত কাওছার শেখ যাত্রাপুর গ্রামের আমির আলী শেখের ছেলে।সে এলাকায় দিনমজুরের কাজ করতেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, মঙ্গলবার (০২ মার্চ) সন্ধ্যায় যাত্রাপুর বাজারে বসে কাওছারের সাথে কথা হয় তার বাবা আমির আলীর। রাতে বাড়িতে না আসলে, খোজাখুজি করেন পরিবারের লোকেরা।কাওছারের মুঠোফোনটিও বন্ধ পান তার স্বজনরা।পরে দুপুরের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
ওসি আরও বলেন, ধারণা করছি মঙ্গলবার রাতে যেকেউ গলায় ফাঁসদিয়ে কাওছারকে হত্যা করেছে। আমরা ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছি। আশা করি যত দ্রুত সম্ভব হত্যাকারীদের শনাক্ত করতে পারব।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।