সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ক সংলাপ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বাগেরহাটে যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

বাগেরহাটে কিশোর কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য সেবায় সচেতনতা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে ইয়ুথ দের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বিকালে শহরের ধাঁলসিড়ি হোটেলের হলরুমে ব্রাকের রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন ব্রাকের এরিয়া কো:অর্ডিনেটর মো: জিল্লুররহমান। প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক ইসরাত জাহান, আজাদুল হক, শওকত আলী বাবু, এস এস শোহান, মামুন আহম্মেদ, জেলা উয়ুথ মবিলাইজার রহিমা খাতুন, ইয়ুথ গ্রুপের সদস্য স্বদেশ রহমান প্রমুখ।
সভায় যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়। কিশোর-কিশোরীদের যৌন স্বাস্থ্য সম্পর্কে লজ্জা দূর করতে করনীয় বিষয়ে বিসদ আলোচনা করা হয়।
আন্তর্জাতিক প্লাটফর্ম রাইট হেয়ার রাইট নাউ এর সহযোগিতায় বাগেরেহাটসহ দেশের ৯টি জেলায় কিশোর-কিশোরী এবং স্থানীয় জনগনকে যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতন করতে কাজ করছে। সচেতন করার পাশাপাশি কাঙ্খিত জনগোষ্ঠিকে প্রশিক্ষনও দিচ্ছে বেসরকারি এই সংস্থাটি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।