সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে বিকল্প রাস্তা নির্মাণের জন্য মানববন্ধন | চ্যানেল খুলনা

বাগেরহাটে বিকল্প রাস্তা নির্মাণের জন্য মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটের রামপালে রেল সেতু নির্মাণের কারণে ট্যাংরামারী গ্রামবাসীর যাতায়াতের রাস্তা বন্ধ হওয়ায় বিকল্প রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন গ্রামবাসী।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে নির্মাণাধীন খুলনা-মোংলা রেললাইনের তেতুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, আলমগীর শেখ, সৈয়দ আলী, আব্দুল মান্নান, মুকুল কান্তি মন্ডল, হামিদ শেখ, তানজিরা বেগম, তাইজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ট্যাংড়ামারী গ্রামে প্রায় দুই সহস্রাধিক মানুষের বসবাস। উপজেলা সদর, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে যোগাযোগের জন্য গ্রামবাসীর এক মাত্র রাস্তা তেতুলবুনিয়া ব্রিজ থেকে ট্যাংরামারী রাস্তা। দেড় কিলোমিটার এই রাস্তার পাশ দিয়ে যাওয়া তেতুলিয়া খালে রেল সেতু নির্মাণ হওয়ায় গ্রামবাসীর চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। ফলে বাচ্চাদের স্কুলে যাওয়া, বাজার করা সহ সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। গ্রামবাসীর চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরি না হলে এই এলাকা মানুষের বসবাস করার অযোগ্য হয়ে যাবে।

খুলনা-মোংলা নির্মাণাধীন রেলওয়ে প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, তেতুলিয়া খালের উপর রেল সেতু নির্মাণের কারণে ট্যাংরামারি গ্রামবাসীর রাস্তা বন্ধ হয়েছে এমন দাবি করেছে এলাকাবাসী। ওই স্থানে বিকল্প রাস্তা নির্মাণের জন্য এলাকাবাসী একটি আবেদন করেছেন। আবেদনটি যাচাই-বাছাই করে গ্রামবাসীর সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।