সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে ঘুমন্ত বাবা-মা'র কোল থেকে নবজাতক চুরি | চ্যানেল খুলনা

বাগেরহাটে ঘুমন্ত বাবা-মা’র কোল থেকে নবজাতক চুরি

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত বাবা-মা’র কোল থেকে সোহানা নামের ১৭ দিনের এক নবজাতক চুরি হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) মধ্য রাতের কোন এক সময় মোরেলগঞ্জ উপজেলার মোরেলগঞ্জ ইউনিয়নের গাবতলা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

সোহানা আক্তার গাবতলা গ্রামের জেলে সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান।

সুজন খান ও শান্তা আক্তার জানান, রবিবার রাতে খেয়ে ঘরের আলো বন্ধ করে ঘুমিয়ে পড়ছিলাম। সোহানা আমাদের দুই জনের মাঝখানে সোয়া ছিল। রাতে কয়েকবার দুধও খাইয়েছি। রাত ২টার দিকে উঠে দেখি আমার মেয়ে নেই।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির”ল ইসলাম বলেন, বাবা-মা’র কোল থেকে খোয়া যাওয়া নবজাতক সোহানাকে উদ্ধার করতে ভোর চারটা থেকেই আমরা অভিযান শুর” করেছি।আমরা ঘটনাস্থলে রয়েছি, নবজাতকে খুজে পেতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, খোয়া যাওয়া নবজাতক সোহানার পিতা সুজন খানের আগেও বিয়ে ছিল। ওই স্ত্রীরও দুই বছরের একটা মেয়ে রয়েছে। এই সন্তান খোয়া যাওয়া পারিবারিক কোন ষড়যন্ত্র কিনা আমরা তাও খতিয়ে দেখছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।