সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশের মেডিকেল কলেজে নেপালি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাড়বে | চ্যানেল খুলনা

বাংলাদেশের মেডিকেল কলেজে নেপালি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাড়বে

স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, ওষুধ বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে নেপালি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও নেপাল।

বুধবার (১১ নভেম্বর) সকালে শ্রীলঙ্কার কলম্বোয় প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে নেপালের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তামন্ত্রী নীশা মেহতার দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে কথা বলেন দুই মন্ত্রী। বাংলাদেশের ওষুধের বাজারে নেপালের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং এ দেশের মেডিকেল কলেজগুলোতে আরও বেশি নেপালি শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ তৈরির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

এ ছাড়া স্বাস্থ্য খাতে দুই দেশের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তাঁরা। একই সঙ্গে উভয় দেশের জন্য লাভজনক নতুন সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বিমসটেকসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন দুই মন্ত্রী। অভিন্ন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক স্বাস্থ্য খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তাঁরা।

এই বৈঠকের মধ্য দিয়ে স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণে বাংলাদেশ ও নেপালের আগ্রহের বিষয়টি উঠে এসেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

শুধু ক্যালশিয়াম নয়, হাড় শক্ত রাখতে প্রয়োজন আরও যেসব পুষ্টি

ডেঙ্গুতে ৬, হামের উপসর্গে ৫ জনের মৃত্যু; হাসপাতালে ভর্তি ৩,২৫৪

স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার, আসছে ৫ রোবটিক সার্জারি মেশিন

৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদেরও এইচপিভি টিকার সুপারিশ ডব্লিউএইচওর

অক্টোবরে ১১ দিনে ডেঙ্গুতে ৬২ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

আরও ৩৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।