সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বলিউড তারকা ঋষি কাপুর আর নেই | চ্যানেল খুলনা

বলিউড তারকা ঋষি কাপুর আর নেই

চ্যানেল খুলনা ডেস্কঃ জনপ্রিয় বলিউড তারকা ঋষি কাপুর মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে চিরনিদ্রায় গেলেন ভারতের প্রবীণ এই অভিনেতা। তার মৃত্যুর সময়ে পাশে ছিলেন স্ত্রী নিতু কাপুর।

বলিউডের আরেক বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন টুইটে ঋষি কাপুরের প্রয়াণের খবর নিশ্চিত করেন।

গুরুতর অসুস্থ হলে বুধবার (২৯ এপ্রিল) ভোরে তাকে মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয় ঋষি কাপুরকে।

৬৭ বছরের ঋষি ক্যানসারে ভুগছিলেন। ২০১৮ সালে ক্যান্সার ধরা পড়ে এই অভিনেতার। গত ২ বছর ধরে মৃত্যুর আগ পর্যন্ত ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তিনি।

ঋষি কাপুরের মৃত্যুতে বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন টুইটারে লিখেছেন, “তিনি চলে গেলেন…! ঋষি কাপুর… চলে গেলেন! স্রেফ চলে গেলেন… মারা গেলেন!’

এর আগে বুধবার (২৯ এপ্রিল) মারা গেছেন বলিউডের আরেক তারকা ইরফান খান। ইরফানের আকস্মিক মৃত্যুতে শোকাহত বলিউড। সেই রেশ কাটার আগেই সামনে এল ঋষি কাপুরের মৃত্যুর খবর।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।