সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বর্তমান সরকার দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করেছে : এড. মনা | চ্যানেল খুলনা

বর্তমান সরকার দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করেছে : এড. মনা

বর্তমান সরকার দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করেছে উল্লেখ করে মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, দেশের জনগণ নির্ধারণ করবে এই দেশ কে চালাবে। এই সরকার ব্যাংক ধ্বংস করেছে, বিদেশি ঋণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, জ্বালানি খাতে বকেয়া ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। চলমান গনতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অবৈধ ডামী সরকারকে হটিয়ে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় কেডি ঘোষি রোডস্থ বিএনপি কার্যালয়ে সদর থানার অর্ন্তগত ওয়ার্ড ও থানা কমিটি গঠনকল্পে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ূন কবীর (ভিপি হুমায়ুন) এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

সদর থানা সদস্য মোল্লা ফরিদ আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নাজির উদ্দিন নান্ন, আফসার উদ্দিন মাষ্টার, আবু সাইদ শেখ, শহিদ খান, আলতাফ হোসেন খান, মাহবুব উল্লাহ শামীম, আরশাদ আলি, মনিরুজ্জামান মনি, হুমায়ুন কবির চেীধুরী, এইচ এম আসলাম, মতিউর রহমান বুলেট, সওগাতুল আলম সগীর, মেশকাত আলী, জাহাঙ্গির হোসেন, রফিকুল ইসলাম মাষ্টার, ডাঃ আব্দুস সালাম, মনজুরুল আলম, জি এম মঈন উদ্দিন, হাসানাল মামুন বাপ্পি, আসাদুজ্জামান লিটন, সাইদুর রহমান সাঈদ, নুরুল ইসলাম মোল্লা, দিপু প্রধান, জাহাঙ্গির আলম, মাফিজুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, মোঃ আলি হোসেন সানা, এস এম মুরাদ হোসেন, আক্তার আহমেদ খশরু, রইচ উদ্দিন হীরা, মোঃ শরিফুল ইসলাম টিপু, মাসুদ খান, শেখ শহিদুল ইসলাম, বাইজিদ হোসেন, দেলোয়ার আকন, মাসুদুল হক হারুন, সাইদুল ইসলাম সাইদ, মোঃ শহিদুল ইসলাম, আইয়ুব আলি, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান হাবীব, আরিফ মোল্লা, আলমগির আজাদ মিলন, জাহিদ হাসান, মিজানুর রহমান মিজান, মইনুল ইসলাম কিরন, বাবুল জমাদ্দার, মনির খান, মোঃ মাহবুব আলম লিটন, ইউসুফ হাওলাদার, রবিয়ুল ইসলাম, মোল্লা নাজিম উদ্দিন পরাগ, আকিব আহসান, শাহনাজ সরোয়ার, কাওছরি জাহান মঞ্জু, কাকলি খান, ময়না বেগম, পারভিন বেগম, পারুল বেগম, খাদিজা আক্তার পিয়া, লাবনী আক্তার, নাজমুন নাহার শিখা।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

একসময় আপনারাও মজলুম ছিলেন, এখন কেন জালিম হচ্ছেন: জামায়াত আমির

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

আমরা সরকার গঠন করলে নোয়াখালী বিভাগ করার দাবি পূরণ করব: শফিকুর রহমান

আরেকটি মহল ষড়যন্ত্র করছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।