সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বর্তমান সরকারের আমলে একটি লোকও অসুস্থ, অভুক্ত ও গৃহহীন থাকবে না | চ্যানেল খুলনা

বর্তমান সরকারের আমলে একটি লোকও অসুস্থ, অভুক্ত ও গৃহহীন থাকবে না

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বর্তমান এ মানবিক সরকারের আমলে একটি লোকও অসুস্থ, অভুক্ত ও গৃহহীন থাকবেনা।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) পাইকগাছায় অসুস্থদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত চিকিৎসা সহায়তার চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে দরিদ্র মানুষের চিকিৎসার জন্য যেভাবে অনুদান দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ ব্যতিত কোন সরকার তা দিতে পারেনি। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা অফিসার বিদ্যুৎ কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়ার্দার, আব্দুল মান্নান গাজী, শংকর দেবনাথ, স্নেহেন্দু বিকাশ ও নির্মল চন্দ্র অধিকারী।

বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৯ জনকে মানবিক সহায়তার ১৫ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।