সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বরিশালে ভুয়া ইঞ্জিনিয়ার আটক | চ্যানেল খুলনা

বরিশালে ভুয়া ইঞ্জিনিয়ার আটক

বরিশাল সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে জমির প্লান দেখার সময় একজনকে আটক করেছে সিটি করপোরেশন কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার বিকেলে এই ভুয়া ইঞ্জিনিয়ারকে আটক করা হয়।

সিটি মেয়রের একান্ত সচিব মোস্তফা জামান বলেন, ‘আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে প্লান পাস করিয়ে দেওয়ার নাম করে টাকা নিয়ে আসছেন। আজ তাকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ড থেকে হাতেনাতে ধরা হয়েছে।’

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তির নাম আব্দুস সবুজ খান। তার পিতা মৃত আব্দুস সোবহান খান এবং বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আনুল বুনিয়া গ্রামে।

আটক আব্দুস সবুজ খান ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিটি করপোরেশন কর্মকর্তারা।

সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।