সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বরিশালে প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণচেষ্টা | চ্যানেল খুলনা

বরিশালে প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণচেষ্টা

বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের স্টিমারঘাট এলাকায় ঘুরতে আসা এক প্রেমিক যুগলের ওপর হামলা, ছিনতাই এবং তরুণীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিন উদ্দিন। এর আগে, একই দিন দুপুর ১টার দিকে উপজেলার স্টিমারঘাট সংলগ্ন নির্মাণাধীন মিনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম ইয়াছিন হাওলাদার। তিনি পৌরসভার ৭ নম্বর বদরপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেন হাওলাদারের ছেলে। ওসি বলেন, প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনাটি কিছুক্ষণ আগে শুনেছি। ভুক্তভোগীরা এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। তবে বিষয়টি উপজেলাজুড়ে আলোড়ন সৃষ্টি করায় পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা চালাচ্ছে।জানা যায়, অভিযুক্ত ইয়াছিন আগে থেকেই ওই যুগলকে লক্ষ্য করছিলেন। পরে তাদের কাছে গিয়ে নানা প্রশ্ন করতে থাকেন এবং একপর্যায়ে প্রেমিক ও প্রেমিকাকে মারধর করেন।

মারধরের পর প্রেমিকের মোবাইল ফোন ও মানিব্যাগ রেখে তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন। প্রাণভয়ে তিনি কিছুটা দূরে সরে গেলে অভিযুক্ত ইয়াছিন তরুণীকে জোর করে তুলে নির্মাণাধীন স্টেডিয়ামের দ্বিতীয় তলায় নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা চালান।
তরুণীর চিৎকার শুনে আশপাশের কয়েকজন পথচারী ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করলেও পরে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ঘটনার পর ওই তরুণ-তরুণীকে নিরাপদে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। দিনের বেলায় এ ধরনের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, সীমান্তের শূন্যরেখা থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।