সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বয়রায় ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু | চ্যানেল খুলনা

বয়রায় ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

খুলনায় ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেঁচিয়ে সুরাইয়া নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। রবিবার নগরীর বয়রা বাজার শেরের মোড়ে ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার বাসিন্দা মো. আতিয়ার মোল্লার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে অভয়নগর থেকে বর্হিবিভাগে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ওই তরুণী। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে চলন্ত ইজিবাইকের মোটরের সাথে গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। এ সময় ইজিবাইক থেকে ওই তরুণী নীচে পড়ে গিয়ে গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, এমন সংবাদ জেনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

পাইকগাছায় বিধবা ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

একটি দল চাঁদাবাজি-টেন্ডারবাজির টাকা ব্যবহার করে ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে: সাদ্দাম

ভারত থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন, দাবি কৃষ্ণ নন্দীর

খুলনার ২টি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে খুলনায় সেমিনার

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।