সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বন্যাদুর্গত ১২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন মোংলা বন্দর কর্তৃপক্ষ | চ্যানেল খুলনা

বন্যাদুর্গত ১২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন মোংলা বন্দর কর্তৃপক্ষ

সোমবার (২৬ আগস্ট) সকালে পাইকগাছার দুইশত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন মোংলা বন্দর কর্তৃপক্ষ।
এছাড়া দেশের বিভিন্ন জেলা ভয়াবহ বন্যা কবলিত হওয়ায় বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগীতা করা এবং চলমান বন্যা মোকাবেলায় মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে ফেনীতে এক হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ সামগ্রী হিসেবে ফেনী ও খুলনা পাইকগাছার মোট ১২০০ পরিবারকে চাল, চিড়া, গুড়, মসুর ডাল, সয়াবিন তেল, আলু, লবন, পানি, মোমবাতি, ওরস্যালাইন, লাইটার, বিস্কুট, ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট সরবরাহ করা হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে মোট ১৯ (উনিশ) টন খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

পাইকগাছায় ত্রাণ সামগ্রী বিতরণকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (মেরিন) কমান্ডার মো. নূর হাসান, উপ-পরিচালক (জনসংযোগ) মোঃ মাকরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

দিঘলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।