সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফারিণের | চ্যানেল খুলনা

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফারিণের

টানা বর্ষণ, আকস্মিক বন্যা ও পাহাড় ধসে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হয়েছে মানবিক সংকট। অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে দুর্বিষহ সময় পার করছেন।

এমন পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
সোমবার (১৩ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ফারিণ লেখেন, দেশের বিভিন্ন স্থানে মানুষ প্রাণ হারাচ্ছেন, বন্যার পানিতে ভেসে যাচ্ছে মরদেহ, বহু পরিবার খাবার ও নিরাপদ আশ্রয়ের সংকটে দিন কাটাচ্ছে। এমন কঠিন বাস্তবতার মধ্যেও অনেককে পরীক্ষা ও কর্মস্থলে যেতে হচ্ছে- যা তাকে ভীষণভাবে ব্যথিত করেছে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, যাদের মাথার ওপর নিরাপদ ছাদ রয়েছে, ঘরে বিদ্যুৎ আছে এবং খাবারের অভাব নেই, তাদের নিজেদের সৌভাগ্যবান মনে করা উচিত। একই সঙ্গে সামর্থ্য অনুযায়ী সবাইকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান এই অভিনেত্রী।

ফারিণের মানবিক এই বার্তা সামাজিকমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তার পোস্টে মন্তব্য করে অনেকেই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। কেউ কেউ বিভিন্ন ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

কেমোথেরাপির মাঝেও প্রকৃতির সান্নিধ্যে তানিয়া বৃষ্টি, ফিরছে প্রশান্তি

জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে: কৌশানী মুখার্জি

দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন

কৌশানির নীল শাড়ির লুকে মুগ্ধ ভক্তরা

ক্লাস থ্রিতে প্রেমের চিঠি পেয়ে ভয় পেয়েছিলেন প্রভা

নায়কের স্ত্রীর আপত্তিতে সিনেমা থেকে বাদ পড়েছিলেন তাপসী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।