সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বন্ধুর প্রেমে পড়েছেন কি না, বুঝবেন যে ৫ লক্ষণে | চ্যানেল খুলনা

বন্ধুর প্রেমে পড়েছেন কি না, বুঝবেন যে ৫ লক্ষণে

একসময় খুব ভালো বন্ধু ছিলেন। একসঙ্গে সময় কাটানো, গল্প করা কিংবা নিয়মিত খোঁজখবর নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল সম্পর্ক। কিন্তু সময়ের সঙ্গে সেই বন্ধুত্বেই তৈরি হতে পারে অন্যরকম অনুভূতি। কখনো নিজের অজান্তেই বন্ধুর প্রতি জন্ম নিতে পারে ভালোবাসা।

বন্ধুত্ব থেকে প্রেমে যাওয়ার এই পরিবর্তন সবসময় সহজে বোঝা যায় না। তবে কিছু আচরণ ও অনুভূতির পরিবর্তন লক্ষ করলেই বুঝতে পারবেন, বন্ধুর প্রতি আপনার ভালো লাগা কি বন্ধুত্বের সীমা ছাড়িয়ে যাচ্ছে।

তার মেসেজের অপেক্ষায় থাকেন

আগেও হয়তো বন্ধুর সঙ্গে কথা বলতে ভালো লাগত। অনেক কিছুই ভাগাভাগি করতেন। কিন্তু এখন যদি দেখেন, তার সঙ্গে কথা বলা আপনার প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে, তাহলে অনুভূতিতে পরিবর্তন আসার ইঙ্গিত হতে পারে।

তার মেসেজ এলেই মন ভালো হয়ে যায়। কখন মেসেজ দেবে কিংবা কখন উত্তর দেবে, তা নিয়ে অপেক্ষায় থাকেন। দিনের ছোটখাটো ঘটনাগুলোও সবার আগে তাকে জানাতে ইচ্ছে করে।

একসঙ্গে সময় কাটানো বিশেষ মনে হয়

আগে দেখা হলে গল্প কিংবা আড্ডায় সময় কাটত। কিন্তু এখন তার সঙ্গে চুপচাপ বসে থাকলেও ভালো লাগে। একসঙ্গে কাটানো সময় যেন খুব দ্রুত শেষ হয়ে যায়। বারবার মনে হয়, আরও কিছুক্ষণ তার পাশে থাকতে পারলে ভালো হতো।

তার সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চান

তার সঙ্গে দেখা করার আগে পোশাক কিংবা নিজের চেহারা নিয়ে আগের চেয়ে বেশি ভাবতে শুরু করেন। আপনার ছোটখাটো পরিবর্তন সে খেয়াল করল কি না, তার চোখে আপনাকে কেমন দেখাচ্ছে—এসব বিষয়ও গুরুত্ব পেতে থাকে। তার কাছে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা বাড়ে।

অন্য কারও কথা শুনলে ঈর্ষা হয়

বন্ধু যখন অন্য কারও প্রতি আগ্রহের কথা বলে কিংবা নতুন কারও সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার কথা জানায়, তখন আপনার মন খারাপ হতে পারে। তার জীবনে অন্য কেউ আসুক, এমনটা ভাবতে কষ্ট হয়। নিজের মধ্যে এমন ঈর্ষা তৈরি হওয়া বন্ধুর প্রতি বন্ধুত্বের বাইরেও অনুভূতি জন্মানোর একটি ইঙ্গিত হতে পারে।

তার ছোট ছোট কাজও বিশেষ মনে হয়

তার একটি শুভরাত্রির মেসেজ, আপনার পছন্দের খাবারের কথা মনে রাখা কিংবা বাড়িতে ঠিকঠাক পৌঁছেছেন কি না, তা জানতে চাওয়া—সবকিছুই এখন বিশেষ ভালো লাগতে শুরু করে। আগে যেসব বিষয়কে সাধারণ বন্ধুত্বের আচরণ মনে হতো, সেগুলোই এখন আপনার কাছে আলাদা গুরুত্ব পায়।

বন্ধুত্ব থেকে প্রেমে যাওয়ার পরিবর্তন অনেক সময় ধীরে ধীরে ঘটে। তাই এমন অনুভূতি তৈরি হলে তাড়াহুড়া না করে নিজের মনের অবস্থা বোঝার চেষ্টা করুন। পাশাপাশি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভাবার আগে বন্ধুর অনুভূতি ও মতামতের প্রতিও সম্মান রাখা জরুরি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

লাইফস্টাইল আরও সংবাদ

ঠোঁট গোলাপি করতে চান, জেনে নিন কালচে ভাব দূর করার উপায়

শুধু ক্যালশিয়াম নয়, হাড় শক্ত রাখতে প্রয়োজন আরও যেসব পুষ্টি

জেন–জির অপছন্দের ৫ ডেটিং অভ্যাস, সম্পর্কেও চান স্পষ্টতা

আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন, অতীত ভুলে সামনে এগোনোর বার্তা

ভালোবাসার সম্পর্কে দূরত্ব বাড়ায় যে চারটি ভুল

একাধিক ভাষায় কথা বললে মস্তিষ্কে কী ঘটে?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।