সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বটিয়াঘাটা প্রেসক্লাব কমিটির অভিষেক অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বটিয়াঘাটা প্রেসক্লাব কমিটির অভিষেক অনুষ্ঠিত

বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলা আ‌ওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম খান বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। আপনাদের লেখনির মাধ্যমে সমাজ থেকে সমস্ত অন্যায়, অনিয়ম ও দুর্নিতী দুর হবে। আপনাদের লেখার মাধ্যমে বর্তমান মহামারি করোনা ভাইরাস থেকে মানুষ সচেতন হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। তিনি গতকাল বুধবার বিকাল ৪টায় বটিয়াঘাটা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক মহিদুল ইসলাম (শাহিন) এর
পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও বটিয়াঘাটা উপজেলা আ‌ওয়ামী লীগ সাধারণ সম্পাদক দিলীপ হালদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, যুদ্ধকালিন কমান্ডার ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আফজাল হোসেন,বটিয়াঘাটা সরকারি কলেজের অধ্যক্ষ অমিতেষ দাশ, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আঃ হামিদ, বীরমুক্তিযোদ্ধা নিরন্জন রায়। এসময় উপস্থিত ছিলেন আ‌ওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, উপজেলা আ,লীগ যুব ও ক্রীড়া সম্পাদক শেখ ওয়াহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান মিলন গোলদার, সদর বিএনপি সম্পাদনা ইমরান হোসেন, বিএরপি নেতা মেম্বর সাইফুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ভগবতি গোলদার, আ‌ওয়ামী লীগ নেতা আলহাজ্ব আসলাম তালুকদার, মানবাধিকার কর্মী সরদার হাফিজুর রহমান, বারোআড়িয়া বাজার কমিটির সভাপতি মিলন কান্তি মল্লিক, জাতীয় পার্টি নেতা আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান গোলাম হাচান, অরিন্দম গোলদার, কৃষক লীগ সভাপতি গৌরদাশ ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হুমায়ূন কবির, সম্পাদক মিজানুর রহমান, রবিন দত্ত, আছাফুর রহমান, যুবনেতা ইকরাম হোসেন, প্রেসক্লাব সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান উজ্জ্বল, হিরামন মন্ডল সাগর, অমলেন্দু বিশ্বাস এড.মোস্তফা বিলাল, রতন কুমার সাহা, গৌর দাশ বিশ্বাস, সহ সম্পাদক ইমরান হোসেন সুমন, এস এম বজলুর রহমান, সোহরাব হোসেন মুন্সি, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, আল আমিন শিকদার, আইন বিষয় সম্পাদক এ্যাডঃ সোহেল রানা, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, সাংবাদিক সৌরভ বাছাড় শুভ, বিএম হানিফ, জহিরুল ইসলাম জয়, মোঃ ইয়াছিন রেজা, তানভীর আহম্মেদ বিশ্বাস প্রমূখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।