সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বটিয়াঘাটা প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত | চ্যানেল খুলনা

বটিয়াঘাটা প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

শোকের মাস আগষ্ট। যথাযথ মর্যাদায় সারাদেশে বেদনাবিধুর পরিবেশে পালিত হচ্ছে মাসটি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বটিয়াঘাটা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থবিধি মেনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ টায় বটিয়াঘাটা’র প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান উজ্জলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মহিদুল ইসলাম শাহিনের পরিচালনায় উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্না, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আশরাফুল আলম খান, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান চন্চলা মন্ডল, ১নং জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোল্লা মিজানুর রহমান বাবু, উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি রতন কুমার সাহা, এ্যাডঃ মোস্তফা বিলাল, হিরামন মন্ডল সাগর, যুগ্ম সাধারন সম্পাদক এস এম বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ বাকির হোসেন, আল আমিন শিকদার, সমাজ কল্যান সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জয়, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ সোহেল রানা, দপ্তর সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক তারেক রহমান, তানভির আহম্মেদ সাওন, সৈয়াদ আবু নোমান, সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সংসদ সদস্য মহোদয় বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সাংবাদিকদের প্রতি কার্যকরী ভুমিকা রাখার আহ্বান জানান।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কুয়েটে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।