সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বটিয়াঘাটায় তালের চারা রোপণ ও পরিবেশ উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বটিয়াঘাটায় তালের চারা রোপণ ও পরিবেশ উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তালের চারা উত্তোলন, রোপণ এবং পরিবেশ উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা আজ (বৃহস্পতিবার) খুলনার বটিয়াঘাটা কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, খুলনা এই অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান। এসময় বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বক্ততৃা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. আসম হেলাল উদ্দিন আহম্মেদ সিদ্দীকি। প্রশিক্ষণ পরিচালনা করেন ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের গবেষণা কর্মকর্তা নাজমুস সায়াদাত পিটল।

অতিথিরা বলেন, বন গবেষণা ইনস্টিটিউটের সাথে কৃষি বিভাগের যৌথ উদ্যোগে তালের চারা ও অন্যান্য গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে। কৃষি উন্নয়নের সাথে সাথে তাল ও অন্যান্য বনজ ও ফলদ গাছের চারা রোপণ করে বৈশ্বিক উষ্ণায়ন কমানো সম্ভব। আলোচনায় তালের চারাসহ উন্নতমানের ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষের চারা রোপণ করে পরিচর্যার মাধ্যমে পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় কৃষি, বন, এনজিও কর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।