সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও হুইপ তন্ময় পল্লব বিশ্বাস রিটুর গণসংবর্ধনা | চ্যানেল খুলনা

বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও হুইপ তন্ময় পল্লব বিশ্বাস রিটুর গণসংবর্ধনা

বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নবাসি ও আ’লীগের আয়োজনে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও হুইপ তন্ময় পল্লব বিশ্বাস( রিটু )সহ উপজেলার সকল নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের গণসংবর্ধনা অনুষ্ঠান গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় স্থানীয় উপজেলা বাজার চত্ত্বরে অনুষ্ঠিত হয় । সদর আ’লীগের সভাপতি পঙ্কজ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যে সংবর্ধিত অতিথি অধ্যক্ষ অমিতেষ দাশ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আ’লীগের সদস্য বুলু রায় গাঙ্গুলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, জলমা ইউনিয়ন আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোল্লা মিজানুর রহমান বাবু, ছিলেন জলমা ইউপি চেয়ারম্যান বিধান রায়,গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আসলাম তালুকদার, সরখালী ইউপি চেয়ারম্যান এস কে জাকির হোসেন লিটু,ভান্ডারকোট ইউপি চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ শেখ, বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আসাবুবুর রহমান আসাব, আমীরপু্য ইউপি চেয়ারম্যান জি এম মিলন গোলদার । সদর ইউনিয়নের ইউপি সদস্য বিবেক বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা রাজ কুমার রায়, গোবিন্দ মল্লিক,চয়ন বিশ্বাস, উপজেলা যুবলীগের আহবায়ক অনুপম বিশ্বাস,বিআরডিবি চেয়ারম্যান ও ইউপি সদস্য এস এম ফরিদরানা, সাংবাদিক ও ইউপি সদস্য নিখিলেশ গাইন,দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম অপু, সাবেক ইউপি সদস্য ও শ্রমিকলীগ নেতা মোঃ নজরুল ইসলাম খান, ইউপি সদস্য মোঃ রেজাউল সরদার রেজা, বিভিন্ন রাজনৈতিক,ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ । সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাত ৮ টায় ঢাকা ও খুলনা বেতার এবং টেলিভিশনের শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।