সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বটিয়াঘাটায় জুট মিলে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৭ লাখ | চ্যানেল খুলনা

বটিয়াঘাটায় জুট মিলে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৭ লাখ

বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা ইউনিয়নের হাটবাটি গ্রামে অবস্থিত জুট ও ফাইবার তুলা প্রস্তুতকারী প্রতিষ্ঠান মীর কটন মিলস-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টা এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী ও মিল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মিলের উৎপাদন কার্যক্রম চলাকালীন হঠাৎ একটি মেশিনের ভেতরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। পরে বটিয়াঘাটা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেশিনের ভেতরে থাকা একটি লোহার টুকরো ভেঙে গিয়ে সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মিলের বিপুল পরিমাণ তুলা ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে। এতে আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত

খুলনায় ১৪ বছরেও শেষ হয়নি শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।