সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গোপসাগরে মাছ ধরার অভিযোগে ভারতীয় ফিশিং ট্রলারসহ আটক ১৪ | চ্যানেল খুলনা

বঙ্গোপসাগরে মাছ ধরার অভিযোগে ভারতীয় ফিশিং ট্রলারসহ আটক ১৪

বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে মোংলা নৌবাহিনী। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে শনিবার (২ আগষ্ট) রাতে অভিযান চালিয়ে এ ট্রলারসহ জেলেদের আটক করে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালী।

সমুদ্র থেকে আটক এফ,বি পারমিতা নামক ওই ফিশিং ট্রলারটি নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ রোববার (০৩ আগষ্ট) বিকেল ৪টায় মোংলার দিগরাজে নৌ ঘাঁটিতে নিয়ে এসেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশের সীমানায় এসে মাছ ধরেছে বলে স্বীকার করেছে।

ভারতীয় ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে। এছাড়া ওই ট্রলারসহ জেলেদেরকে রাতে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে। আর এ সকল জেলেদের বাড়ী ভারতের দক্ষিণচব্বিশ পরগোনা জেলার কাকদিপের বিভিন্ন এলাকায় বলে এসব তথ্য নিশ্চিত করেছেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, সমুদ্রসীমা লঙ্ঘন আইন করে বেআইনিভাবে এদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। এরপর সোমবার সকালে এসকল জেলেদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই একই এলাকা থেকে এফ,বি ঝড় ও এফ,বি মঙ্গল চন্ডি নামক দুইটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।