সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল খেলবেন না সাকিব | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল খেলবেন না সাকিব

শ্বশুর অসুস্থ থাকায় মঙ্গলবার (১৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব আল হাসান। তাই শুক্রবার ১৮ ডিসেম্বর ফাইনালে দেখা যাবে না এই অলরাউন্ডারকে। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন সাকিবের দল জেমকন খুলনার টিম ম্যানেজার নাফিস ইকবাল।

ভিডিওতে নাফিস ইকবাল জানান, ‘সাকিবের শ্বশুর অনেকদিন ধরে অসুস্থ এবং কালকে সাকিব এটা জানতে পেরেছেন যে তিনি এখন ক্রিটিক্যাল অবস্থায় আছেন। যেহেতু পরিবার সবসময় সবার আগে এবং জেমকন খুলনা সবসময় এটাকে এগিয়ে রাখে। তাই আমাদের (জেমকন খুলনা) দিক থেকে কোনো সমস্যা ছিল না। সাকিব কালকে রাতে হোটেল ছেড়েছে। আজকে ওর ফ্লাইট। আমাদের সবার দোয়া থাকবে সাকিব ও তার পরিবারের জন্য।’

আইসিসির দুর্নীতি দমন নীতিমালা ভাঙ্গায় এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফেরেন সাকিব। কোয়ালিফায়ারে চট্টগ্রামকে হারিয়ে তার দল ফাইনাল নিশ্চিত করলেও পুরো টুর্নামেন্টে নিষ্প্রভ ছিলেন সাকিব।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।