সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে এতিমদের মাঝে আওয়ামী লীগ নেতা শেখ জসিমের খাবার পরিবেশন | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে এতিমদের মাঝে আওয়ামী লীগ নেতা শেখ জসিমের খাবার পরিবেশন

মোংলা প্রতিনিধি:: ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মোংলার ৮টি মাদ্রাসার এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। স্থানীয় সাংসদ ও পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের নির্দেশনায় শনিবার দুপুরে পৌর শহরের ৮টি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম। আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম তার ব্যক্তিগত তহবিল হতে এতিম শিক্ষাথর্ীদের মাঝে এ উন্নতমানের খাবার পরিবেশন করেন। এছাড়া দিবসটি উপলক্ষে তার উদ্যোগে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান ক্যাম্পিং করা হয়। এর আগে সকালে উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৌর পার্ক সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিেেয়ে শ্রদ্ধা জানান নেতা-কমর্ীরা।
এছাড়া মোংলা বন্দর কর্তৃপক্ষ, পৌর কর্তৃপক্ষ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও মোংলা সরকারি কলেজসহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক কর্মসূচীর মধ্যদিয়ে নানা আয়োজনে দিবসটি পালন করেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।