সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফেসবুকের কারণেই ভোটার উপস্থিতি কম : ইসি সচিব | চ্যানেল খুলনা

ফেসবুকের কারণেই ভোটার উপস্থিতি কম : ইসি সচিব

চ্যানেল খুলনা ডেস্কঃসিটি নির্বাচনে ভোটারদের কম উপস্থিতির জন্য ফেসবুককে দায়ী করেছেন ইসি সচিব মো. আলমগীর। তিনি বলেন, ভোটারদের অনেকেই ঘরে বসে আরাম আয়েশ করে ফেসবুক ব্যবহার করায় ভোটকেন্দ্রে আসেননি।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দুই সিটির ভোট অবাধ ও সুষ্ঠু হওয়ার কথা বলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানান ৩০ শতাংশের নিচে ভোট পড়েছে, এর বেশি নয়। তবে যারা কেন্দ্রে গিয়েছেন সবাই ভোট দিতে পেরেছেন।

এদিকে ভোটার উপস্থিতি কম হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাও।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের হিসাবমতে ঢাকা সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণে মোট ২৪ লাখ ৫৩ হাজার ভোটারের মধ্যে মাত্র ২৯ শতাংশ আর উত্তরে ২৫ দশমিক ৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।