সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফুলতলা এম,এম,কলেজ ছাত্রলীগের উদ্দ্যোগে ভর্তি ফরম বিতরণ | চ্যানেল খুলনা

ফুলতলা এম,এম,কলেজ ছাত্রলীগের উদ্দ্যোগে ভর্তি ফরম বিতরণ

ফুলতলা এম,এম কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে কলেজে ভর্তিচ্ছু ২০২০-২১ শিক্ষাবর্ষের গরীব অসহায় শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের মাঝে কলেজে ভর্তি ফরম বিতরন করা হয়।
প্রতিদিন সকাল থেকে শুরু করে কলেজ চলাকালীন সময় পর্যন্ত ভর্তি ফরম সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিতরন করছে ফুলতলা উপজেলার পর্যায়ের ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগেরসহ ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ ছাড়াও কলেজে ভর্তিচ্ছু ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সাধ্যমত চেষ্টা করছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রলীগ নেতা-কর্মীদের এ মহতি উদ্যোগ দেখে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষসহ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। শিক্ষার্থীদের মাঝে কলেজে ভর্তি ফরম বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস,কে,সাদ্দাম হোসেন, ফুলতলা এম,এম কলেজের সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন আক্তার মোল্যা ,এ সময় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আক্তারু নিজে হাতে ছাত্র/ছাত্রীদের ভর্তি ফরমটি পূরণ করেদেন। উক্ত কার্যক্রমে সহযোগিতা করতে আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের আলম,ইলাহি,মইনুল,মাছুদ,রিয়াদ, রিফাত,আবদুলা,রাণা মাহিম প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

খুলনায় মাছের বাজার চড়া, স্বস্তিতে সবজি ক্রেতারা

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।