সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি | চ্যানেল খুলনা

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

বলিউডের আইটেম সং মানেই এখন যার কোমরের হিল্লোল, সেই মোহময়ী নোরা ফাতেহি কি তবে ভুল করে পা রেখেছিলেন রূপালী পর্দায়? জানা যায়, এই সুন্দরীর শৈশব আর কৈশোর কেটেছে ধুলোবালি মাখা ফুটবল মাঠে, যেখানে ড্রিবলিং আর গোল করাই ছিল তার ধ্যানজ্ঞান। যে পা আজ মঞ্চ কাঁপায় নাচের ছন্দে, সেই পা-ই একসময় স্বপ্ন দেখতো সবুজ ঘাসের গালিচায় প্রতিপক্ষের জাল কাঁপানোর। সম্প্রতি নিজের সেই অপূর্ণ আকাঙ্ক্ষার কথা সামাজিক মাধ্যমে শেয়ার করে নেটিজেনদের চমকে দিয়েছেন নোরা।

এই অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ছিল অন্যরকম ঝোঁক। কিন্তু মাত্র ১১ বছর বয়সে এক ভয়াবহ চোটের কারণে তার খেলার মাঠের স্বপ্ন চিরতরে থমকে যায়। সেই সময়টিকে জীবনের কঠিনতম অধ্যায় হিসেবে অভিহিত করেছেন তিনি।

তবে খেলার মাঠের সেই লড়াই তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলে, যা পরবর্তীতে ভারতের বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সহায়ক হয়েছে বলে মনে করেন নোরা।

বলিউডে নোরার যাত্রা শুরু হয় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে। তবে তিনি ব্যাপক পরিচিতি পান মূলত দক্ষিণ ভারতীয় সিনেমার গানে পারফর্ম করে। তেলেগু সিনেমা ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘কিক টু’-তে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।

২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমায় ‘দিলবার’ গানের পুনর্নির্মাণে নোরার পারফরম্যান্স রীতিমতো রেকর্ড গড়ে। গানটি প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউবে ২ কোটির বেশি ভিউ পায়, যা সেই সময় কোনো হিন্দি গানের জন্য ছিল প্রথম কোনো ঘটনা।

তবে পেশাদার ফুটবলার হতে না পারলেও আন্তর্জাতিক ফুটবলের বড় বড় আসরে নোরার উপস্থিতি নিয়মিত। ২০২২ ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করা ছাড়াও বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও নিয়মিত পারফর্ম করতে দেখা যায় এই তারকাকে।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

দেবকে দেখে ‘চোর চোর’ স্লোগান, ভিডিও ভাইরাল

শ্রদ্ধা জানাই পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার নেপথ্যের নায়কদের: শাকিব খান

‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন কোনাল, পলাশ ও ফারিণের মা

ফ্লোরাল লুকে নেটিজেনদের প্রশংসায় তটিনী

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর রহস্যময় পোস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।