সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফাতেমা এন্টারপ্রাইজ ও দুরন্ত পার্টনার্সের টানা দ্বিতীয় জয় | চ্যানেল খুলনা

ফাতেমা এন্টারপ্রাইজ ও দুরন্ত পার্টনার্সের টানা দ্বিতীয় জয়

৮ম ক্রিকেট আইফুল স্মৃতি টুর্নামেন্টের ৫ম দিনের নিজ খেলায় বিশাল জয় পেয়েছে ফাতেমা এন্টারপ্রাইজ। এদিকে নির্ধারিত সময়ে প্রতিপক্ষ মাঠে না আসায় দুরন্ত পার্টনার্সকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের আয়োজনে খুলনা টেক্সটাইল মিল কলোনী মাঠে খেলা অনুষ্ঠিত হয়। ৫ম দিনের খেলার শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মো. নূর ইসলাম ফরাজী। সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের সদস্য ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোস্তফা শিকদার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ, যুবলীগ নেতা জালাল মৃধা, জয়নাল ফরাজী, শেখ সাকিব, মনিরুল ইসলাম ও সুজন আকন।
দিনের প্রথম ম্যাচে সকাল ১০টায় শেখ স্বাধীন ক্রীড়া চক্রকে ১০৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ফাতেমা এন্টারপ্রাইজ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ২০০ রান সংগ্রহ করে ফাতেমা এন্টারপ্রাইজ। দলের পক্ষে আল আমিন সর্বোচ্চ ১১৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। জবাবে খেলতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৫ রান সংগ্রহ করে শেখ স্বাধীন ক্রীড়া চক্র। বিজয়ী দলের সেঞ্চুরিয়ান আল আমিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
এদিকে দিনের দ্বিতীয় খেলায় নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৩০ মিনিট পরেও ইলেভেন স্টার মাঠে উপস্থিত না হওয়ায় দুরন্ত পার্টনার্সকে বিজয়ী ঘোষণা করা হয়। একই সাথে টুর্নামেন্টের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ ও টুর্নামেন্টের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে ইলেভেন স্টার ও তাদের অধিনায়ক রাব্বিকে আজীবন নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে তারা আইফুল স্মৃতি সংঘের কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। মাঠে উপস্থিত টুর্নামেন্ট কমিটির সদস্যরা সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
এদিকে আজ শনিবার টুর্নামেন্টের দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে সকাল ১০টায় শেখ শহীদুল হক স্মৃতি সংঘের মুখোমুখি হবে শেখ স্বাধীন ক্রীড়া চক্র। দ্বিতীয় ম্যাচে বিকেল ৩টায় সুপার স্ট্রাইকার লড়বে সেভেন স্টারের বিপক্ষে।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।