সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাট নির্বাচন অফিসের সামনে অবরোধ কর্মসূচী পালন | চ্যানেল খুলনা

ফকিরহাট নির্বাচন অফিসের সামনে অবরোধ কর্মসূচী পালন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৪ আগস্ট ইসির সর্বশেষ গেজেটে জেলার চারটি আসন কমিয়ে তিনটিতে সীমিত করা হয়েছে। এর প্রতিবাদে এবং চারটি আসন বহালের দাবীতে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটিরর ডাকা কর্মসূচীর অংশ হিসেবে ফকিরহাটে অবরোধ কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফকিরহাট উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিমের নেতৃত্বে উপজেলা নির্বাচন অফিস চত্ত্বরে অবরোধ কর্মসূচীতে অংশ গ্রহন করে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মিরা। এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নোমান আল মেহেদী, সাবেক যুগ্ম আহবায়ক শেখ গোলাম মোস্তফা, কবির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারন সম্পাদক শেখ আ: সালাম, ফকিরহাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতা-কর্মিরা জানান, বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন পুনবহাল না করা হলে লাগাতার কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুন্দরবনে দুটি অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দুই জেলে উদ্ধার

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।