সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাট নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত | চ্যানেল খুলনা

ফকিরহাট নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ও ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠান শুরু হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় মানববন্ধন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ আ. ছালম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাথাওয়াত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান, অধ্যক্ষ শেখ মীজানুর রহমান প্রমূখ।

এসময় ফকিরহাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রভাষক খান আল মুস্তাসীম বিল্লাহ সজল, সহ-সভাপতি প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম, সদস্য শিক্ষক মো. মিজানুর রহমান, আলেয়া নাসরিন, অঞ্জনা চক্রবর্তী, সাংবাদিক এম জাকির হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।