সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত সদর ইউনিয়নের | চ্যানেল খুলনা

ফকিরহাটে স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত সদর ইউনিয়নের

ফকিরহাট ০৫ নং ওয়ার্ড শাখা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারিবৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার পাগলা দেয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাংঙ্গনে অনুষ্ঠিত হয় ওই সম্মেলনের উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ ইমরুল হাসান। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে পরেশ কুমার দেবনাথ ও শেখ মঈন উদ্দিনের সঞ্চালনায় ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরীনা আক্তার কিসলু, সহ-সভাপতি শেখ আঃ রাজ্জাক ও শেখ মোস্তাহিদ সুজা। এ সময় ফকিরহাট সদর
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমরেশ রায়, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দেবনাথ, স্থানীয় ইউপি সদস্য সরদার মুস্তাকীন ও পাগলা
দেয়াপাড়া গ্রামবাসী সহ স্বেচ্ছাসেবক লীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কাজি বেলাল সাঈদ। সম্মেলনে ইমরান শেখ মিঠুন সভাপতি ও হিরামন দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি : হাসনাত আব্দুল্লাহ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিতলমারীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে খেলনা ও খাবর নিয়ে উপস্থিত হলেন ইউএনও

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।