সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে সম্মিলনী স্কুল শিক্ষার্থীদের বাইসাইকেল ও ড্রেস বিতরণ | চ্যানেল খুলনা

ফকিরহাটে সম্মিলনী স্কুল শিক্ষার্থীদের বাইসাইকেল ও ড্রেস বিতরণ

বাগেরহাটের ফকিরহাট সম্মিলনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, কেডস্ ও স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। ৬ষ্ঠ শ্রেণির নবীন বরণ, অভিভাবক ও সুধী সমাবেশে ৬ষ্ঠ শেণির ১০জন ছাত্রীকে বাাইসাইকেল ও ২৫জন ছাত্র-ছাত্রীকে কেডস্ সহ স্কুল ড্রেস বিতরণ করা হয়।

বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় সম্মিলনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এসব শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও স্কুল ড্রেস তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জন বিশ্বাস।

এতে সভাপতিত্ব করে বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি ফকির মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলাম। এসময় বিভিন্ন শিক্ষক, এসএমসির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসব শিক্ষার্থী জানান, তারা বাইসাইকেল ও কেডস্ সহ স্কুল ড্রেস পেয়ে খুব খুশি। বিদ্যালয়ে কষ্ট করে পায়ে হেঁটে আসতে হবেনা। বাইসাইকেল চালিয়ে সঠিক সময়ে বিদ্যালয়ে পৌছাতে পারবেন বলে শিক্ষার্থীরা জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।