সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন এমপি'র সুস্থতা কামনায় দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন এমপি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বাগেরহাটের ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন এমপি’র আশু সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের নির্দেশনায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রোববার বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের আশু রোগমুক্তি ও দীর্ঘ জীবন কামনা করা হয়। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওঃ মাহমুদুল হাসান কামরুলে পরিচালনায় উক্ত দোয়া মাহফিল অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহীদ সুজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার ইমরান আলী লিটু, শেখ আসলাম আলী, কোষাধ্যক্ষ শেখ ছরোয়ার হোসেন, সহদপ্তর সম্পাদক আবুল আহসান টিটু, মুলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ আবু বকর, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফকির দাউদ হায়দার বাবু, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক আখলাক সাহেদ, মূলঘর ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম রসুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ আজমল হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ কামরুল হোসেন, শরীফুল ইসলাম লাল্টু, ছাত্র নেতা মেহেদী মিরাজ প্রমূখ।

এসময় উপজেলার বিভিন্ন অঞ্চল হতে আগত মুসল্লীগন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মিডিয়া কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অন্যদিকে উপজেলার শাহ আউলিয়াবাগ মাজার মসজিদে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব এর নেতৃত্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলার শুভদিয়া শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজ ও লখপুর আম্বীয়া ইসহাক গার্লস স্কুল এণ্ড কলেজে অনুরূপ মিলাল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলা মহিলা দলের নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক

চিতলমারীতে মেধা ও সৃজনশীলতা কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত

ফকিরহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।