সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ পালিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ পালিত

তামাক নয় ফসল ফলান’ এই প্রতিপাদ্যকে তুলে ধরে ফকিরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ পালিত হয়েছে।
বুধবার (৩১মে) সকাল দশটায় দিবসটি পালন উপলক্ষে অনুষ্ঠিত হয় র‍্যালি ও আলোচনা সভা। ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডা: প্রত্যয় দাশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায়, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মফিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা সেখ সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-ছাত্র ও গণমাধ্যমকর্মীরা ওই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি স্বপন কুমার দাশ তার বক্তব্যে তামাক উৎপাদনে নিরুৎসাহিত করা সহ তামাক ব্যবহারের বিভিন্ন ক্ষতিকারক দিক সম্পর্কে আলোকপাত করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।