সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে বসতঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

ফকিরহাটে বসতঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া-মাইটকমড়া এলাকা থেকে জামিলা বেগম (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী ওই নারী ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত জামিলা বেগম উপজেলার লকপুর ইউনিয়নের জাড়িয়া-মাইটকুমড়া গ্রামের কৃষক নাছির বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও নিহতের ভাই আবজাল বিশ্বাস জানান, শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পরিবারের লোকজন জামিলা বেগমকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার করেন। ওই নারীর দুটি কন্যা সন্তান রয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলে কিভাবে তার মৃত্যু হয়ে তা জানা যাবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার : আটক ২

চিতলমারীতে জুস বিক্রি নিয়ে বাক-বিতণ্ডার জেরে দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাট-১ আাসনের এমপিকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

মোংলায় গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।