সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত | চ্যানেল খুলনা

ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় মো. তৈয়ব আলী (৫৫) ওরফে তৈয়েব ঘটক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক পথচারী আহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল ৬টার দিকে উপজেলার পালেরহাট বাজারসংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তৈয়েব ঘটক ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় খুলনাগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং একটু পর ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় অপর এক পথচারী আহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক গাড়িটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম চলমান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।