সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে প্রসবপূর্ব পরিচর্যা নিশ্চিতকরণে এ.এন.সি ক্যাম্পেইন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে প্রসবপূর্ব পরিচর্যা নিশ্চিতকরণে এ.এন.সি ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাটে প্রসবপূর্ব পরিচর্যা নিশ্চিতকরণে এ.এন.সি ক্যাম্পেইন অনুষ্ঠান পূর্ব বেতাগা মনোরামা দাশ কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শনিবার (১১ মার্চ) বেলা ১১টায় অনুষ্ঠিত ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে সম্মানীত অতিথি ছিলেন কানাডা প্রবাসী বিশেষজ্ঞ ডা. জীবনকৃষ্ণ দাশ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ ও শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম ওমর।
সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ডা. নুরে আলম সিদ্দিকি, ডিএসআরএইচআর ডা. ফারহানা ইসলাম, উপজেলা সেনিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র, বিশিষ্ট শিক্ষাবিদ দাশ শিশির কুমার প্রমূখ।
এছাড়া এসময় ডা. মুশফিকা ইফ্ফাত, ডা. ফাতিমা বিনতি আজাদ, ডা. মোহতেসাম আর নিশি, গর্ভবতী নারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।