সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে পরিবহনের ধাক্কায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত | চ্যানেল খুলনা

ফকিরহাটে পরিবহনের ধাক্কায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

বাগেরহাটের ফকিরহাটে পরিবহনের ধাক্কায় সৈয়দমহল্লা খোদেজা খাতুন সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ জামির আলী (৫০) উপজেলার আট্টাকী গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২৩ জুন) বেলা ১১টার দিকে জামির আলী ফকিরহাট আরা পাম্প থেকে তেল নিয়ে মটরসাইকেল যোগে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। পাম্প থেকে বের হলে খুলনাগামী গ্রীন লাইন নামে একটি পরিবহন তাকে সাজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরত্বর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার পর পরিরবহনটি পালিয়ে যায়।

ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মনিরুজ্জামান জানান, ওই ব্যক্তি পাম্প থেকে মটরসাইকেলে তেল নিয়ে খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখাইে তার মৃত্যু হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।